►►► Mank (2020)

★ Genre : Biography, Comedy, Drama 

★ IMDb : 7.2/10

★ Rotten Tomatoes : 84%

★ Metacritic : 79%

★ Roger Ebert : 3/4

--

►►► আমার ম্যাংকানুভূতিঃ

''ম্যাংক'' কোনো মাস্টারপিস মুভি নয়, এমনকি ডেভিড ফিঞ্চারের 
সেরা সিনেমাও নয়, তবে নিঃসন্দেহে তাঁর সবচেয়ে এক্সপেরিমেন্টাল ও 
ব্যতিক্রমী সিনেমা। ''সিটিজেন কেইন'' আসলে কে লিখেছেন, 
হার্মান ম্যাংকোউইট্‌জ নাকি অরসন ওয়েলস, সেটার চেয়ে কোন কোন ঘটনা 
''সিটিজেন কেইন'' লেখার পেছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে, 
সেই বিষয়টাই এই ছবিতে প্রাধান্য পেয়েছে। একইসাথে উঠে এসেছে 
তৎকালীন ফিল্ম ইন্ডাস্ট্রির দুর্নীতি, রাজনীতিকে হাতিয়ার বানিয়ে
ইন্ডাস্ট্রির কেউকেটাদের ক্ষমতা বজায় রাখার চেষ্টা এবং এর বিরুদ্ধে 
হার্মান ম্যাংকোউইট্‌জের শক্ত অবস্থান, তাঁর মিডলাইফ ক্রাইসিস ইত্যাদি। 
তাছাড়া এর পরতে পরতে রয়েছে ক্লাসিক হলিউডের অসংখ্য রেফারেন্স 
ও ইনফরমেশন। যার কারণে একদম সাধারণ দর্শকদের জন্য 
এই মুভিটা একটু চ্যালেঞ্জিং হবে, যদি তাদের ক্লাসিক হলিউড 
ও তার অতিহাস সম্পর্কে বিন্দুমাত্র ধারণা না থাকে কিংবা 
সে বিষয়ে ইন্টারেস্ট না থাকে। অনেকের কাছে তাই মুভিটা বোরিং 
কিংবা পয়েন্টলেস মনে হতে পারে। তবে একটা বিষয়ে আমি মোটামুটি 
শিওর যে মুভিটা সবাইকে তার কম্ফোর্ট জোন থেকে বেরোতে বাধ্য করবে, 
তার ফিল্মি জ্ঞানকে সম্প্রসারিত করতে উদ্বুদ্ধ করবে।

                             ▬▬▬▬▬▬▬▬▬▬ ★ ▬▬▬▬▬▬▬▬▬▬

