💥....Bangla Subtitle Release....💥

🎬 Series Name: Lost
📣 Genre: Mystery | Adventure | Sci-Fi
⛑️ IMDB: 8.3/10
🔩 Print: Bluray 

💠 Season 01::Episode 20
⚒️ Runtime - 00:43:22
💎 Translator: Mr Dentist 

 
             :LOST এর শুরুটা হয় একটি নির্জন দ্বীপে হারিয়ে যাওয়ার মাধ্যমে। ওশিয়ানিক ফ্লাইট ৮১৫ সিডনি থেকে আকাশে উড়াল দেয় আমেরিকার লস অ্যাঞ্জেলসের উদ্দেশ্যে। কিন্তু ভাগ্য তাদের টেনে নিয়ে আসে সাগরের মাঝের নির্জন এক দ্বীপে। বিমানটি ক্র্যাশ করলেও বেঁচে যায় অধিকাংশ যাত্রী, এমনকি গর্ভবতী ক্লেয়ারও। ভাবছেন বেঁচে যেতেই পারে।
     কিন্তু, সিরিজটি যত সামনে এগােবে, ভাবনাগুলাে তত এলােমেলাে মনে হতে থাকবে, আর বেঁচে যাওয়া যাত্রীদের মনে হতে থাকবে ইঁদুরের ফাঁদে পা দেওয়া একদল দিশেহারা মানুষ।
  ৷ আছড়ে পড়া বিমান থেকে একেক জায়গায় ছিটকে পড়ে একেকজন যাত্রী। জ্ঞান ফিরে পাওয়ার পর সকলে মিলে রেডিও বার্তার মাধ্যমে সাহায্যের আবেদন পাঠানাের চেষ্টা শুরু করে। কিন্তু বার্তা পাঠাতে গিয়ে তারা আবিষ্কার করে,  এই দ্বীপ থেকে ১৬ বছর যাবত কোনাে এক ফরাসি নারীর ডিস্ট্রেস কল বেজে চলেছে , কিন্তু তা আজও দ্বীপের বাইরে পৌঁছেনি। ১০ দিন, ১৫ দিন, ১ মাস কেটে যায়, কিন্তু কেউ তাদের খোঁজে আসে না, আদৌ কেউ আসবে কি না তা-ও জানা নেই।
     কিন্তু, উদ্ধার না হলে কী! বেঁচে থাকা তাে চাই। আর এই বেঁচে থাকার তাগিদে তারা দলবদ্ধ হন জ্যাক শেপার্ড নামক এক ডাক্তারের নেতৃত্বে। এই নেতৃত্বে সঙ্গ দেয় জন লক নামক এক ভাগ্যের প্রতি অন্ধবিশ্বাসী ব্যক্তি।
     আবার জ্যাকের নেতৃত্বে যথেষ্ট আপত্তি হয় জেমস ফোর্ড নামক আরেক খুঁতখুঁতে স্বভাবের ব্যক্তির, যাকে সবাই সয়ার নামেই ডাকে। জ্যাক, সয়ার, কেট, ক্লেয়ার, চার্লি, লক, ফ্রাংকলিং, সান, জিন, রােজ, হার্লি এবং অন্য সকলের মধ্যে যখন নানাবিধ মনস্তাত্ত্বিক খেলা চলতে থাকে, একইসাথে চলতে থাকে দ্বীপের রহস্য উন্মােচন আর তাদের বিগত জীবনের ফ্ল্যাশব্যাক।
    লস্ট নির্মাতাদের সাফল্য মূলত তাদের এই গল্প বলার ধরনেই। প্রতিটি দৃশ্যের শেষে তারা কোনাে একজনের জীবনের পূর্বেকার কোনাে ঘটনার ফ্ল্যাশব্যাক দেখিয়ে পরের দৃশ্যে গল্পের মােড় সেই ফ্ল্যাশব্যাকের সাথে মিল রেখে পাল্টে যায়, উদ্ভব হয় নতুন পরিস্থিতির, দর্শক একটু একটু করে উপলব্ধি করতে থাকেন ঐ ক্যারেক্টারের ব্যক্তিত্ব।
     তবে, যে ব্যাপারটি দর্শককে চিন্তার অসীম সমুদ্রে নিক্ষেপ করে, সেটি হলাে ভাগ্য আর কাকতালীয়তার দ্বন্দ্ব একটি দৃশ্যে যখন মনে হবে বিমানটি এই দ্বীপে কাকতালীয়ভাবে ভেঙে পড়েছিল, মানুষগুলােও এসেছিল কাকতালীয়ভাবে ল, পরের দৃশ্যেই মনে হবে না, মানুষগুলাের ভাগ্যই তাদেরকে এখানে এনেছে  এই নির্জন দ্বীপে। এভাবেই ভাগ্য আর কাকতালীয়তার দ্বন্দ্ব নিরসনে ব্যস্ত আপনি আরাে অসংখ্য রহস্যের জটে হারিয়ে যাবেন প্রতিটি পর্ব শেষেই।
     দ্বীপের ভেতর থেকে ভেসে আসা ভয়ানক শব্দ, কালাে ধোঁয়ার রূপে আগত এক অসংজ্ঞায়িত বস্তু, দ্বীপে এদিক সেদিক ঘুরে বেড়ানাে ড্যানিয়েল, রাতের আঁধারে কেবল শিশুদের তুলে নিয়ে যাওয়া, ধার্মা ইনিশিয়েটিভ ' নামক এক রহস্যময় বৈজ্ঞানিক গবেষণা প্রকল্পের রেখে যাওয়া গােলকধাঁধার মতাে হ্যাচগুলাে, দ্বীপের কেন্দ্রে জ্বলতে থাকা অজানা সেই আলাে, কিংবা দ্বীপের রক্ষাকর্তা এবং সব ঘটনার ছক সাজানাে চির রহস্যমানব জ্যাকব- এরকম অসংখ্য রহস্যের এক মেইজের মাঝে হারিয়ে যাবেন আপনি, আর সারাক্ষণ ভাবতে থাকবেন, সিরিজ শেষ হলে বুঝি এই রহস্যের জটগুলো খুলবে।