﻿২০১৬ এর মাঝামাঝি BVS এর থিয়েট্রিকাল আর  আলটিমেট ভার্সন, SS এর জোকার ইত্যাদি নিয়ে আলোচনা যখন তুঙ্গে,  তখনই The White Stripes এর মিউজিকে রিলিজ পায় JL এর প্রথম ট্রেলার (খুবই খুশি হয়েছি Icky thump মুভিতেও ঢুকিয়েছে বলে, তবে ট্রেলারে বেশি জোস ছিল)। অ্যাকশন সিন তেমন ছিলোনা, আর DCEU নিয়ে বেশিরভাগ মানুষই ছিলো হতাশ, কিন্তু ট্রেলার ঠিকই একটা পজিটিভ  হাইপ তুলে দিয়েছিলো ১.৫ বছর আগেই।  (Infinity war এর ট্রেলার কি আর আসবেনা!)

পোস্ট প্রোডাকশনের পরে জস হুইডন হাত দেয়াতে অনেকে সন্দিহান ছিলেন, কিন্তু তাতে মুভির ফ্লো তে কোন বাধা আসেনি। হুইডনের কাজ কখনোই স্নাইডারের কাজ ছাপিয়ে যায়নি। বেশ ভালোই বোঝা যায় কোনটা স্নাইডার ( 300 টাইপ স্লো মো অ্যাকশন সিকোয়েন্স 😍) আর কোনটা হুইডন (সিরিয়াস মুহূর্তে হাসিয়ে দেয়া ওয়ান লাইনার 😁 )।

কাহিনী তে হিরোদের ইন্ট্রোডাকশন করতে একেবারেই সময় নেয়নি, অ্যাকশন সিনে আর কেউই কারো চাইতে কম যায়নি। ব্যাটফ্লেক আর গ্যাডটের ওয়ান্ডার ওম্যান আগের থেকেও শাণিত হয়েছে। অ্যাকোয়াম্যান তার ব্যাড্যাসগিরি দেখিয়েছে ভালোভাবেই। মাত্র ১১৯ মিনিটের মুভিতে কাহিনীর বিশাল ব্যাপ্তি দেয়া সম্ভব না আর এক্সটেন্ডেড ভার্সন যে একটা থাকবে সেটাও প্রায় নিশ্চিত (ট্রেলারের বেশ কিছু লাইন খুঁজে পাইনি! Damn you WB :( )। তবে বড় কথা হলো একটু ফাস্ট পেসড হলেও ন্যারেটিভ একেবারেই খাপছাড়া লাগেনি, কোথাও কিছু মিসিং আছে বলেও মনে হয়নি । ব্যাটম্যানের সুইসাইডাল টেন্ডেন্সি, সুপারম্যানের জন্য ভালো-খারাপ নির্বিশেষে সবার শোক প্রকাশ, BVS এর রেফারেন্স  (Something's definitely bleeding), আটলান্টিয়ানদের ফাইটিং, অ্যাকোয়াম্যানের ট্রুথ অফ ল্যাসো সিন  আছে। এমনকি গ্রিন ল্যান্টার্ন আর অ্যারিসও বাদ যায়নি। অনেক ফ্যানসার্ভিস মোমেন্ট ছিলো। সাইবর্গ কিছুটা টার্মিনেটর ৩ এর TX কে মনে করিয়ে দিয়েছে, তবে রে ফিশারকে পারফেক্ট চয়েজই মনে হয়েছে।

মুভি থেকে শুধুমাত্র একটা পছন্দের অংশ নিতে বলা হলে অবশ্যই সেটা হলো ফ্ল্যাশ। Ezra Miller shines!! ট্রেলারে আগে থেকেই তার ঝলক(!) দেখালেও একমাত্র মুভি দেখলেই বোঝা যাবে ব্যারি অ্যালেনের ক্যারেকটারে সে কতটা প্রাণবন্ত ছিলো। সবচাইতে মজার ডায়লগগুলো সৌভাগ্যবশত তার ভাগেই পড়েছে তার সে ডেলিভারিও দিয়েছে দারুণ। তাই বলে কিন্তু কখনোই তাকে জোকার বানিয়ে দেওয়া হয়নি। সবার ইন্টারেকশনের মধ্যেই ছিলো "clever humor" এর ছড়াছড়ি। BVS থেকে বেশি হাসির ত বটেই, তবে তারমানে এই না যে আর Dark DC হঠাৎ করে Light হয়ে গেছে। বরং বলা যায় BVS এ সব সুপারহিরোরা ছিলো হতাশ; কিন্তু JL এ এসে সবাই এখন আশার আলো দেখতে পাচ্ছে, ভিলেন নিয়ামক মাত্র।

নতুন হিরোদের মধ্যে,

Flash=funny
Cyborg=grumpy
Aquaman= grumpy+funny 😂

স্টিপেনউলফ আর প্যারাডেমনের CGI ইফেক্ট ছিলো বেশ ভালো, তবে সুপারম্যান কে ২ জায়গায় একটু পুতুলের মত লেগেছে মোচ বাদ দিতে গিয়ে (টম ক্রুজ শেভ করতে দেয়নি!)। অ্যাকশন সিকোয়েন্স সবগুলো ই ছিলো দুর্দান্ত, পুরো মুভি থেকে ফেভারিট একটা বেছে নেয়া কঠিন। তবে  অ্যামাজোনিয়ানরা আবার ফাটিয়ে দিয়েছে।

ফ্ল্যাশের সাউন্ডট্র‍্যাক শুনে মনে হচ্ছিলো শোনার ভুল, তবে আসলেই এটা CW এর Flash theme এর রকিং ভার্সন। তবে ড্যানি এলফম্যানের মিউজিক স্কোর শুনে হ্যানস জিমারকে কিছুটা মিস করেছি। Junkie XL থাকলেও ভালো হত। MOS, BVS, WW এর স্কোরের সাথে পাল্লা দেয়া সোজা না। 

ভিলেন Steepenwolf সেরকম কোন টুইস্ট আর চমক দিতে পারেনি। তার মাস্টারপ্ল্যান মোটামুটি সোজাসাপ্টা ছিলো। কিন্তু দিনশেষে এটা কেবল হিরোদেরই মুভি, আর হিরোদের মুখে (বিশেষ করে হেনরি ক্যাভিল আর গেল গ্যাডট 😍) হাসি দেখলে আমাদের মুখেও হাসি চলে এসেছে অটোমেটিক। সবার মধ্যেই কেমিস্ট্রি এত ভালো ছিলো যে এমনকি নতুন ক্যারেক্টারদের সাথে রিলেট করতেও কোন অসুবিধা হয়নি। Wonder/Bat, Bat/Flash ত আগে থেকেই এস্ট্যাবলিশড, Aqua/wonder, Aqua/Bat, Flash/Supes এমনকি Cyborg/Supes ইন্টারেকশন দেখেও অনেক মজা লেগেছে। মুভির লো পয়েন্ট বেশ কিছু, কিন্তু এই মজা লাগার কারণে কিছু বলতে ইচ্ছা করছেনা!

শুরুতেই টিম আপ দেখিয়ে পরে স্ট্যান্ড অ্যালোন মুভি রিলিজ দেওয়ার ব্যাপারে হয়ত অনেক মতবিভেদ আছে, কিন্তু আমার কাছে এখন DC এর এই প্ল্যানটাকে বেশ ভালোই লাগছে। BVS এ ইন্ট্রোডাকশন না করলে WW কখনোই এত বেশি ব্লকবাস্টার হতনা। আর Aquaman কে ও অনেকসময় অনেকের কাছে সিরিয়াস সুপারহিরো মনে হয়না । কিন্তু এখন সবার ইন্টারেকশন দেখার পর আমার Aquaman আর Flash এর মুভি দেখার জন্য তর সইছেনা। (স্পয়লার) Lex Luthor আর Deathstroke মিলে "Legion of Doom" এর কি প্ল্যান করছে? এমনকি Henry Allen আর Meraর ক্যারেকটারও যথেষ্ট ইন্টারেস্ট জাগিয়েছে।
