﻿Download link - 

(720p & 480p)
https://mkvking.com/beasts-of-no-nation-2015/

(720p & 480p)
https://mlwbd.store/movie/beasts-of-no-nation/




Torrent - 

রিভিউ : 
যুদ্ধের ভয়াবহতা একেক মুভিতে একেকভাবে ফুটিয়ে তোলা হয়। Uzodinma Iweala এর ২০০৫ সালের লেখা উপন্যাস Beasts of No Nation কে বেজ করে Cary Joji Fukunaga পরিচালিত ২০১৫ সালের একই নামের এই মুভিতে যুদ্ধের ভয়াবহতা বাচ্চা ছেলের চোখে কেমন হয় সেভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মূলত শৈশবে বাচ্চামীপনা না যেতে যেতেই একজন শিশু কীভাবে যুদ্ধের ভয়াল থাবায় জন্তুতে পরিনত হয়, এমনটাই দেখানো হয়েছে এ মুভিতে। 

পশ্চিম আফ্রিকার কোনো এক দেশে সিভিল ওয়ার শুরু হয়। সেখানে এক বাফার জোনে আগু আর তার পরিবার থাকতো। যুদ্ধের ভিতরে ছোটছোট দল করে রিফিউজিরা তাদের গ্রামে আসতে শুরু করে। একসময় খবর ছড়িয়ে পরে সরকার ভেঙে পরেছে আর বিদ্রোহীরা ক্ষমতা দখল করে নিয়েছে। সবাই এলাকা ছেড়ে পালাতে শুরু করে। ঘটনাক্রমে আগু পরে যায় যুদ্ধের মধ্যে। 

মিলিটারির গুলি থেকে পালাতে গিয়ে আগু এসে পরে একদল বিদ্রোহীর মাঝে। যেখানে কম্যান্ডান্ট নামের একজনই সর্বেসর্বা। এই কম্যান্ডান্টই একদল কমবয়সী ছেলেদের খুবই বীভৎস ট্রেনিং এর মধ্য দিয়ে তৈরি করে একেকজন মিসাইলে। যে সৈন্যদের লোকের ধর থেকে মাথা সড়াতেও হাত একবার কাঁপে না। 

 Cary Joji Fukunaga এর অনবদ্য পরিচালনায় সম্পূর্ণ ঘানায় শ্যুট হওয়া মুভিটা ৩২ টা এওয়ার্ড জয়সহ নোমিনেটেড হয় ৫৩ টা এওয়ার্ডে। পরিচালক Cary Joji Fukunaga এটা ছাড়াও পরিচালনা করেছেন True detective এর প্রথম সিজনসহ sin nombre, IT, No time to die সহ আরো জনপ্রিয় মুভি। 

